পুবের কলম ওয়েব ডেস্কঃ সউদি আরবের জেদ্দায় ২০২৩ সালের পবিত্র হজবিষয়ক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ থেকে ১২ জানুয়ারি জেদ্দায় ৪ দিনব্যাপী এই সম্মেলন (হজ এক্সপো ২০২৩) অনুষ্ঠিত হবে। এতে ৪০০-রও বেশি চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের তত্ত্বাবধানে প্রদর্শনী ও সম্মেলন আয়োজিত হবে।
আরও পড়ুন:
ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে হজ ও উমরাহ পালনের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও সমৃদ্ধ করাই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য।
এই সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের ২০০রও বেশি প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তির সামনে হজবিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারিত্ব ও চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি হজযাত্রীদের সম্ভাব্য সব প্রয়োজন পূরণে নানা উদ্যোগ নেওয়া হবে।আরও পড়ুন:
হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘এই সম্মেলনটি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে ৫৬টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি, মন্ত্রী, রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। আশা করছি, এবারের সম্মেলনে ৪০০রও বেশি চুক্তি সম্পন্ন হবে।
’ এবারের হজ এক্সপোতে ১০টি মূল সেশন, ১৩টি প্যানেল ও হজ আলোচনা, ৩৬টি কর্মশালা থাকবে। পাশাপাশি হজ ও উমরাহ বিষয়ক পরিষেবার প্রচার ও ইসলামি সংস্কৃতির প্রদর্শনী থাকবে।আরও পড়ুন:
সম্মেলনে হজ ও উমরাহযাত্রীদের বিভিন্ন পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। বিশেষত হজযাত্রার অভিজ্ঞতাকে আরও দুর্দান্ত করতে লজিস্টিক, পরিবহন, জনসমাগম ব্যবস্থাপনা, আবাসন ও আতিথেয়তা পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন পরিষেবার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, যুবরাজ সালমানের ‘সউদি ভিশন ২০৩০’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের মুসল্লিদের ধর্মীয় ও সংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সউজির হজ ও উমরাহ মন্ত্রক।