পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের পরমাণু কেন্দ্রে প্রায়ই সাইবার হামলার কথা বলে মোসাদ। ইসরাইলি গুপ্তচর ও গোয়েন্দাদের দাবি তারা ইরানের সব গোপনীয়তা জানেন। তেহরানের পরমাণু সক্ষমতা ও বিশেষ অস্ত্রগুলির যাবতীয় তথ্য থাকার দাবি করেন তারা। এবার ইরানের দাবি, তারা ইসরাইলের সব পরমাণু, রাসায়নিক, জীবাণু অস্ত্রের স্থাপনা এবং দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ জেনে ফেলেছে।
সব তথ্য একজোট করে তেলআবিবের কাছে পাঠিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপ ইসরাইলের জন্য বিশেষ হুঁশিয়ারি। ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনও রকমের আগ্রাসন দেখালে ইসরাইলের এসব স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানো হবে। তেহরান জানিয়েছে, ইউরোপের কোনও এক দেশের মাধ্যমে ইসরাইলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাপ তেলআবিবের কাছে পাঠিয়েছে তেহরান। এসব ছবির বেশিরভাগই স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয়। এসব ছবি তোলার জন্য গোয়েন্দা মাধ্যমকেই ব্যবহার করা হয়েছে। ইরানের হুমকি, ইসরাইল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এসব স্থানকে সবার আগে লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। ইসরাইল আগে তার পরমাণু অস্ত্রের গুদাম পরিবর্তন করেছে, তবে ইরান নতুন গুদামের ছবি ও ম্যাপ পাঠিয়েছে তেল আবিবকে।ইসরাইলকে ছবি-ম্যাপ পাঠিয়ে হুমকি ইরানের !
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২২, ১২:২৬
আরও খবর
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের
ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের
সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
"শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর," সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
"শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর," সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর