পুবের কলম ওয়েবডেস্কঃ গত ১৫ বছরে ২২ হাজার বারেরও বেশি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে জায়নবাদী ইসরাইলের যুদ্ধবিমান। লেবাননের ওপর নজরদারি, লেবানিজদের ফোনকল ও মেসেজের অ্যাক্সেস এবং তাদের চলাফেরা ও বাড়ির ছবি তোলাই ছিল এসবের মূল উদ্দেশ্য। এয়ার প্রেসার নামক একটি সাইটে উল্লেখ করা হয়, ২০০৭ সাল থেকে লেবাননের আকাশে ইসরাইলের ৮ হাজার ২৩১টি ফাইটার জেট এবং ১৩ হাজার ১০২টি মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল বা ড্রোনের অনুপ্রবেশ ঘটে। এগুলো গড়ে লেবাননের আকাশসীমায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করে। সম্মিলিতভাবে ৩ হাজার ৯৮ দিন বা সাড়ে আট বছর ধরে এই অবৈধ নজরদারি চলেছে।
২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের ডিজিটাল লাইব্রেরিতে আপলোড করা ২৪৩টি চিঠি থেকে প্রতিটি বিমানের আকাশসীমা লঙ্ঘনের সময়, সময়কাল, ধরন ও গতিপথের মতো সমস্ত তথ্য সংগ্রহ করে এয়ার প্রেসার নামের ওই সাইটটি একটি প্রতিবেদন তৈরি করেছে। জানা যায়, মূলত লেবাননবাসীর ওপর নজরদারি চালানোই ছিল ইসরাইলের আসল উদ্দেশ্য। লেবাননের আকাশে ইসরাইলের এই কর্মকাণ্ডের কারণে জনসাধারণের গোপনীয়তা লঙ্ঘন ছাড়াও ক্রমাগত বায়ুচাপ এবং শধে মানুষের শারীরিক ও মানসিক পরিস্থিতির ওপর বিপজ্জনক প্রভাব দেখা দিয়েছে। এয়ার প্রেসারের অনুসন্ধানে আরও জানা যায়, ২০১০ সালের ২৬ জুলাই ইসরাইলি ফাইটার জেট একদিনে লেবাননের আকাশসীমায় ৫৬ বার প্রবেশ করে। অন্যদিকে ইসরাইলি ড্রোন ২০০৮ সালের ২ জুলাই লেবাননের আকাশে একদিনে ৯২ বার অনুপ্রবেশ করে।লেবানিজ আকাশে ৮ বছর ধরে ইসরাইলের নজরদারি!
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ জুন ২০২২, ১৫:৫২
আরও খবর
ইসরাইলের ‘অবৈধ’ বসতি সম্প্রসারণে উদ্বিগ্ন ৩ দেশ
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
চক্রব্যূহের নজরদারিতে বন্দি ভারত! প্রযুক্তির জাঁতাকলে আটকে দেশের জনজীবন
প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর হোক, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
কলকাতা শহরের নিরাপত্তায় আরও জোর, নজরদারিতে বিপ্লব,এবার অলিতে গলিতে বসছে ১০ হাজার ক্যামেরা
কলকাতা শহরের নিরাপত্তায় আরও জোর, নজরদারিতে বিপ্লব,এবার অলিতে গলিতে বসছে ১০ হাজার ক্যামেরা
আকাশপথে নজরদারি বাড়াল ভারত, চলছে ফাইটার জেটের টহলদারি
আকাশপথে নজরদারি বাড়াল ভারত, চলছে ফাইটার জেটের টহলদারি
সুখোই বিমানে চিন সীমান্তে নজরদারিতে এবার ভারতীয় সেনার তিন মহিলা পাইলট
সুখোই বিমানে চিন সীমান্তে নজরদারিতে এবার ভারতীয় সেনার তিন মহিলা পাইলট
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর