উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: প্রয়াত হলেন কুলতলি বিধানসভার ৯ বারের বিধায়ক প্রবোধ পুরকাইত। হৃদরোগে আক্রান্ত হয়ে জয়নগরের দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৩৮ সালের ২৮ শে সেপ্টেম্বর কুলতলির চুপড়িঝাড়ার ঝুপখালিতে তাঁর জন্ম। গত শতাব্দীর ৬০'র দশকে কৃষক আন্দোলন, বেনাম জমি উদ্ধার আন্দোলনে যুক্ত হয়ে মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের চিন্তার সংস্পর্শে আসেন।
হাইস্কুলের শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে তিনি এসইউসিআই (সি) দলে যুক্ত হন এবং ১৯৬৭ সালে কুলতলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে হাজার হাজার বিঘা বেনাম জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বিলি করা হয়। বিধায়ক থাকা অবস্থায় তৎকালীন সিপিআইএম পরিচালিত রাজ্য সরকার যখন সুন্দরবনে পরিবেশ বিনষ্টকারী বহুজাতিক সংস্থার ইকো ট্যুরিজম চালু করার চেষ্টা করে তখন তিনি তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তা প্রতিহত করেন। সুন্দরবনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার বিরুদ্ধেও তিনি আন্দোলন গড়ে তোলেন।২০০১ সাল পর্যন্ত তিনি টানা ৯ বারের বিধায়ক ছিলেন কুলতলি বিধানসভা কেন্দ্রের।বিধায়ক থাকাকালীন ২০০৫ সালে বাম সরকারের হাতে গ্রেফতার ও হয়েছিল।পরে তৃনমূল কংগ্রেসের সরকারের ক্ষনতায় আসার কয়েক বছর পর জেল থেকে মুক্তি পান।জেলের ভেতর একবার হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন।জেল থেকে মুক্তি পেয়েও বসে না থেকে দলের কৃষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।এমনকি মৃত্যুর দু সপ্তাহ আগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে দলের সর্ব ভারতীয় কৃষক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩, ১৩:১৯
আরও খবর
আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ
বিধানসভাতে বিধায়কদের নিরাপত্তারক্ষী আসা নিয়ে প্রশ্ন হাই কোর্টের
সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ
সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ
বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
হাড়োয়াজুড়ে আপত্তিকর ভাষায় বিধায়কের নামে পোস্টার, থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল নেতৃত্ব
হাড়োয়াজুড়ে আপত্তিকর ভাষায় বিধায়কের নামে পোস্টার, থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল নেতৃত্ব
স্কুল গাড়ির আর্জি জানিয়ে বিধায়ক’কে চিঠি, ১৪ দিন পর পথ দুর্ঘটনায় মৃত্যু ওই পড়ুয়ার
স্কুল গাড়ির আর্জি জানিয়ে বিধায়ক’কে চিঠি, ১৪ দিন পর পথ দুর্ঘটনায় মৃত্যু ওই পড়ুয়ার
কলেজের অধ্যাপকরাও বঞ্চিত, বিধায়ক চিরঞ্জিতের উপস্থিতিতে সরকারের কাছে দাবি জানালেন
কলেজের অধ্যাপকরাও বঞ্চিত, বিধায়ক চিরঞ্জিতের উপস্থিতিতে সরকারের কাছে দাবি জানালেন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর