পুবের কলম, ওয়েবডেস্ক: লখনউ-গোরক্ষপুর হাইওয়ে ভয়ানক পথ দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন ৭ জন যাত্রী। আহত আরও ৪০ জন। আযোধ্যা থেকে আম্বেদকরনগরে যাচ্ছিল সেই বাস। সে সময়ই উল্টোদিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে বাসটি। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি, লরিটি খাদে গিয়ে পড়ে।
শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের অযোধ্যায়। লখনউ-গোরক্ষপুর হাইওয়ের উপরে লরি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি ধাক্কার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন:
জেলাশাসক নীতীশ কুমার বলেছেন, “এক ডজন অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।” অযোধ্যার প্রধান মেডিক্যাল অফিসার ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ৪০ জন আহত বলে জানিয়েছেন।
আরও পড়ুন:
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন: