পুবের কলম, ওয়েবডেস্ক: গত ১ জুলাই অবসর নিলেন মহারাষ্ট্র সোলাপুর জেলা আদালতের বিচারক ডাঃ শাব্বির আহমেদ ওটি। দীর্ঘ ৩২ বছর ধরে বিচারকের আসন দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। অবসরগ্রহণের সময় অশ্রুসিক্ত হৃদয়ে তাঁকে বিদায় জানান আদালতের কর্মী থেকে শুরু করে আইনজীবী ও বিচারকরা। শেষ দিন উপলক্ষে আদালত চত্বরে একটি অনুষ্ঠানেরঅ আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত বিচারক ডাঃ শাব্বির আহমেদও বিদায়ের সময় তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি।আরও পড়ুন:
সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দীর্ঘ ৩২ বছর ধরে ডাঃ শাব্বির আহমেদ ওটি সোলাপুর জেলা আদালতে বিচারকের পদে কর্মরত ছিলেন। বিচার জীবনে তাঁর কর্মজীবন ছিল বর্ণাঢ্য।
বিচারাধীন মামলা নিষ্পত্তিতে তাঁর প্রশাসন অসাধারণ দ্রুততার সঙ্গে কাজ করেছেন। অবসর গ্রহণের প্রাক্কালে বিচারক ডাঃ শাব্বির আহমেদের আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ রায়, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা আদালতে নতুন ১১' তলা ভবনের প্রশাসনিক অনুমোদন, মাধা ও কারমালায় সিনিয়র সিভিল কোর্টের উদ্বোধন এবং আদালত প্রাঙ্গণে সংবিধানের প্রস্তাবনা উন্মোচন সবই ডাঃ শাব্বির আহমেদ ওটি'র আমলে হয়েছিল। তাঁর মেয়াদকালে তিনি আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে আরও ভালো যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করেন।