পুবের কলম ওয়েবডেস্ক: সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ কোটিরও বেশি। এর মধ্যে ৭০ লক্ষই শিশু বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এই শিশুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থটি বলছে, ভূমিকম্প কবলিত দুই দেশে হাজার হাজার শিশু মারা যেতে পারে। সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে ৬ ফেব্রুয়ারি। এই ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার ৪টি প্রদেশের প্রভূত ক্ষতি হয়েছে।
দুই দেশেই মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এ ছাড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের শিশুদের পরিস্থিতি উল্লেখ করে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘তুরস্কে ১০টি প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৪৬ লক্ষ। আর সিরিয়ায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ২৫ লক্ষ।’ তবে দুই দেশে ঠিক কত হাজার শিশু মারা গেছে তা জানা যায়নি। জেমস এল্ডার বলেন, ‘ইউনিসেফের আশঙ্কা, সেখানে হাজার হাজার শিশু মারা গেছে। এটা স্পষ্ট যে মৃতের সংখ্যা বাড়বেই।’ এল্ডার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই উদ্ধার অভিযান শেষে মৃতের এমন একটি সংখ্যা জানা যাবে যা হবে বেদনাদায়ক।’ জেমস এল্ডার আরও বলেন, ‘এটা অবশ্যম্ভাবী যে অনেক শিশুই তাদের মা,বাবাকে আর জীবিত দেখতে পাবে না।।’ এদিকে, তুরস্কে এখনও পর্যন্ত অন্তত ৫৭৪টি শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের বাবা বা মা কাউকে পাওয়া যায়নি। অপরদিকে এমন অনেক বাবা-মা রয়েছেন যারা হন্যে হয়ে তাদের সন্তানের খোঁজ করছেন কিন্তু তাদের কী অবস্থা হয়েছে তা তারা জানেন না। উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কে এখন তীব্র শীত পড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকছে। এই পরিস্থিতিতে অনেকেই এখনও আশ্রয় খুঁজে পাননি। রাষ্ট্রসংঘের দেওয়া তথ্যানুসারে, বর্তমানে লক্ষ লক্ষ মানুষের খাবার, সুপেয় পানি ও আশ্রয় প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, শীতে হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেলে শিশুদের যেসব স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলে হাইপোথারমিয়া বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হ্রাস। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি রয়েছে।ভূমিকম্পে ৭০ লক্ষেরও বেশি শিশু ক্ষতিগ্রস্ত : রাষ্ট্রসংঘ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৩
আরও খবর
সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, রিখটার স্কেলে উৎসস্থল গিয়ালশিং
‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরাও’, ভোটের আগে ইঙ্গিত তারেক রহমানের
শিশুদের ‘অ্যালমন্ট-কিড সিরাপ’ ব্যবহার বন্ধ করল তেলেঙ্গানা সরকার
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?
বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর