নয়াদিল্লি, ২৬ নভেম্বর: ২৬/১১ মুম্বাই হামলার বর্ষপূর্তিতে স্মৃতি চারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'ভারত এই দিনে সবচেয়ে বড় হামলার মুখোমুখি হয়েছিল। দেশের সক্ষমতা ছিল বলেই হামলা পর ঘুরে দাঁড়িয়েছে দেশ। সর্বস্ব দিয়ে সন্ত্রাসবাদকে দমন করছে ভারত।
' রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে মুম্বাই হামলায় নিহতদের 'সাহসী শহীদ' বলে উল্লেখ করেন মোদি। নিহতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, 'আমরা ২৬ নভেম্বর কখনোই ভুলব না। এই দিনেই দেশে সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা হয়েছিল। মুম্বাইসহ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। সেই ক্ষত সারিয়ে দেশ এখন সাহসের সঙ্গে জঙ্গি দমন করছে।'আরও পড়ুন:
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা'র ১০ জন সদস্য সমুদ্রপথে ভারতে প্রবেশ করে। তারা মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা চালায়।
সেই হামলায় ১৮ জন নিরাপত্তা কর্মী সহ ১৬৬ জন নিহত হয়। বেশ কয়েকজন আহত হয়।আরও পড়ুন:
১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করেছিল। ফলে এই দিনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, 'আমার মনে আছে আমরা যখন ২০১৫ সালে বি আর আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছিলাম, তখন ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালিত হওয়ার ধারণাটি এসেছিল। আমি সংবিধান দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই।' তিনি আরও বলেন, 'আমরা সকলে একসাথে, নাগরিকদের কর্তব্য পালন করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশকে উন্নত করার সংকল্প করব।'