পুবের কলম, ওয়েবডেস্ক: খাস কলকাতার বুকেই ভয়াবহ খুন। চেতলায় মদের আসর থেকে শুরু হওয়া বচসা শেষ হল রক্তাক্ত খুনে। শনিবার গভীর রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা। নিহত যুবকের নাম অশোক পাসোয়ান (৩২), পেশায় গাড়ি ধোয়ার কর্মী।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রক্তাক্ত অবস্থায় অশোক প্রাণ বাঁচাতে প্রায় একশো মিটার দৌড়ে পালান, কিন্তু কিছু দূর যেতেই রাস্তায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চেতলা থানার পুলিশ, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।