পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফারণে জড়িত সন্দেহে বহু মুসলিমকে গ্রেফতার করেছে কেন্দ্রের গোয়ান্দা সংস্থারা। ইতিমধ্যে চিকিৎসক সহ সন্দেহভাজন চারশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বিস্ফারণ নিয়ে কাশ্মীর যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করল উপত্যকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কেন্দ্র ও মিড়িয়ার একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি সাফ বলেন, ‘প্রতিটি কাশ্মীরি মুসলিম মোটেও জঙ্গি নয়।
’আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।