Pahalgam Terror Attack: নাম জড়ায় আসিফ শেখ এবং আদিল হুসেন ঠোকরের

 

পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) নিয়ে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, জঙ্গিদের খুঁজে বার করে ‘কল্পনাতীত শাস্তি’ দেবে ভারত। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় আসিফ শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। তবে ফাঁকা বাড়িতে থাকা বেশ কিছু সরঞ্জাম দেখে তাঁদের সন্দেহ হয়। বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসার পরেই বিরাট বিস্ফোরণ। ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি।

পহেলগাঁওয়ে হামলাকারীদের পথ দেখিয়েছিল যে জঙ্গি, সেই আদিল ঠোকরের বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর শুক্রবার আসিফের বাড়িটি বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়।

[caption id="attachment_136320" align="aligncenter" width="641"] বিজবেহারায় (দক্ষিণ কাশ্মীর) লস্কর জঙ্গি আদিল থোকারের বাড়ি।[/caption]

জানা গিয়েছে, কাশ্মীরের অনন্তনাগ জেলাতেই বাড়ি দুই জঙ্গির। এক জনের নাম আসিফ শেখ এবং অপর জনের নাম আদিল হুসেন ঠোকর। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনাতেও নাম জড়ায় দু’জনের। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় চারজন। তার মধ্যে দু’জন পাকিস্তানি। বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা। সেই কাশ্মীরি জঙ্গিদের মধ্যে অন্যতম আসিফ শেখ।

এদিকে পহেলগাঁও হামলা (Pahalgam Terror Attack) নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সন্ত্রাসবাদীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস করেছে।

আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে, তাদের কল্পনার চেয়েও বড় শাস্তি পেতে হবে। এখন সময় এসেছে সন্ত্রাসীদের অবশিষ্ট আস্তানা ধ্বংস করার। মোদি হুঙ্কার দিয়ে জানান, "ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত ভারত বিশ্রাম নেবে না। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসীদের তাড়া করা হবে।"

সূত্রের খবর, জঙ্গি আদিল ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। গত বছরেই আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে। ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে প্রকাশিত ওই সূত্রের দাবি, আদিল ঠোকর ওরফে আদিল গুরি অনন্তনাগেই রয়েছে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েক বার দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছিল। ওই সূত্রের দাবি, স্থানীয় বাসিন্দা হওয়ায় পহেলগাঁও এবং বৈসরনের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা

Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি

Pahalgam Terror Attack: ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান