পুবের কলম ওয়েবডেস্কঃ শ্রীলঙ্কার মতোই হাল হতে চলেছে পাকিস্তানের। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সতর্ক করে বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে পাকিস্তান বেশি দূরে নয়। একদিন আসবে যখন দেশের মানুষ আসিফ জারদারি ও শরিফ পরিবারের বিরুদ্ধে রাস্তায় নামবে।
আরও পড়ুন:
ট্যুইট করে তিনি বলেন, আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন ‘মাফিয়ারা’ তাদের অবৈধভাবে সঞ্চিত সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে। তিনি আরও বলেন, ‘আমার প্রশ্ন হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতদিন এটি হতে দেবে?
’ ইমরান আরও বলেন যে, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার হাকিকি আজাদির আহ্বানে সাড়া দেবে পাকিস্তানের জনগণ।আরও পড়ুন:
মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না তারা।’ শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন পিটিআই প্রার্থী চৌধুরি পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে মুখ্যমন্ত্রী হন পিএমএল(এন)-পিপিপি জোটের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শরিফ।
আরও পড়ুন:
শনিবার তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নেন।
ইমরান খানের অভিযোগ, আইন মানেননি ডেপুটি স্পিকার। এই পরিস্থিতিতে পিটিআই সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করার নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা আদালতে ডেপুটি স্পিকারের অসাংবিধানিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাব।’ এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন এক অর্ডিন্যান্সেরও বিরোধিতা করেছেন ইমরান। দেশের অর্থনৈতিক সংকট নিরসনে শাহবাজ সরকার জাতীয় সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের বিরোধিতায় ইমরান বলেন, ‘ চোরদের’ এমনটা করে দেওয়ার অনুমতি দেওয়া ঠিক নয়।আরও পড়ুন: