পুবের কলম, ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক ভাষা ও শহিদ দিবস উপলক্ষে এই শহিদবেদীর সামনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'শিশুদের বাংলা শিক্ষার ওপরে জোর দিতে হবে। মাতৃভাষাকে প্রাধান্য দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চ থেকেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করে বলেন, 'সুরের সরস্বতীকে আর ফিরে পেয়ে পাওয়া যাবে না।'
আরও পড়ুন:

আজ এই বিশেষ দিন উপলক্ষ্যে আজ সকালেই একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।
এই ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভাষা–মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা’। একইসঙ্গে আজ ট্যুইট করে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের স্যালুট জানাই। দেশের সমস্ত ভাষাকেই আমরা ভালবাসি। প্রতিটি ভাষাকেই উদযাপন করা দরকার। মাতৃভাষা আমাদের সকলের প্রিয়। ভাষা–মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা।’আরও পড়ুন:

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। অবিভক্ত পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে বাংলা চালু করার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল।
প্রাণ গিয়েছিল রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহিদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।আরও পড়ুন:

আজ, বাংলাদেশও চলেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কোভিডবিধি মেনে, কড়া নিরাপত্তায় মধ্যে দিয়ে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হচ্ছে।
আরও পড়ুন:
বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আন্তর্জাতিক ভাষা দিবসের পরদিন থেকেই মঙ্গলবার থেকেই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
আরও পড়ুন: