পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে বাড়ছে সিগারেটে, গুটখার দাম। তামাকজাত পণ্যের উপর জিএসটির হার বাড়িয়েছে কেন্দ্র। এর জেরে প্রস্তুতকারক সংস্থার খরচা বাড়বে। তার জেরেই দাম বাড়াতে পারে সংস্থাগুলি। ২০২৩ সালে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেসের সর্বোচ্চ সীমার কথা ঘোষণা করেছিলেন।
তখনই জানানো হয়েছিল ১ এপ্রিল থেকে লাগু করা হবে।আরও পড়ুন:
বর্তমানে তামাকজাত পণ্য উৎপাদনের উপরে ১৩৫ শতাংশ লেভি ধার্য হয়। জিএসটি সংক্রান্ত এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি সংক্রান্ত সেসের এই হারের জেরেই তামাকজাত পণ্য উৎপাদন খরচ বাড়তে পারে। যার জেরে দাম বাড়াতে পারে সংস্থাগুলি।
প্রভাব পড়বে খুচরো বাজারে।আরও পড়ুন:
তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানোই সরকারের প্রধান লক্ষ্য৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। তবে দাম বাড়তে পারে সামান্যই। ফেব্রুয়ারিতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিল, পান মশলা এবং গুটখা ব্যবসার ক্ষেত্রে কর ফাঁকি রোধ করতে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেন এবং প্যানেলের দেওয়া রিপোর্ট অনুমোদন করেন। এর জেরেই দাম বৃদ্ধি।