পুবের কলম ওয়েবডেস্কঃ জার্মানির মানস্টার অঞ্চলে ক্যাথলিক খ্রিষ্টান পাদ্রিদের হাতে শিশু যৌন হয়রানির ভয়াবহ খবর মিলল। ওই অঞ্চলে গির্জাসহ খ্রিষ্টানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অন্তত ৬০০টি যৌন নিপীড়নের ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে ১০ গুণ বেশি হতে পারে। সোমবার জার্মানির মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মানস্টার অঞ্চলে ৬১০টি যৌন হয়রানির ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত রয়েছে।
তবে এই অঞ্চলে আসলে ১৯৬ খ্রিস্টান যাজকের হাতে পৃথকভাবে অন্তত ৫ হাজার ৭০০টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ৫ শতাংশ যাজকের বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠলেও অভিযুক্ত যাজকদের মধ্যে ১০ শতাংশেরও কম আইনের মুখোমুখি হয়েছেন। জার্মানির ওই অঞ্চলে সবচেয়ে বেশি যৌন নিপীড়ন হয়েছে গত শতকের ষাট ও সত্তরের দশকে। ওই সময়ে মানস্টার অঞ্চলে প্রতি সপ্তাহে গড়ে দুটি করে এমন ঘটনা ঘটেছে। হয়রানির শিকার চারজনের মধ্যে তিনজনই বালক। তাদের বেশির ভাগের বয়স ১০ থেকে ১৪ বছর। এই শিশুরা পরে মানসিক নানা সমস্যায় ভুগেছে বলে জানা যায়। যৌন হয়রানির কারণে ২৭ জন আত্মহত্যার চেষ্টা করেছে। মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে অভিযোগের আঙুল তোলা হয়েছে ফেলিক্স জেনের দিকে। তিনি ২০০৯ সাল থেকে মানস্টার অঞ্চলের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন। বলা হচ্ছে, যৌন হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রতিবেদনটি প্রকাশের পর ফেলিক্স জেন বলেন, যৌন হয়রানি সামাল দিতে তিনি যেসব ভুল করেছেন, সেগুলোর দায় নেবেন। এ নিয়ে আগামী শুক্রবার বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি। এর আগে ২০১৮ সালে জার্মান বিশপ কনফারেন্সে যৌন হয়রানি-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মানিতে ৩ হাজার ৬৭৭ জন অপ্রাপ্তবয়স্ককে কোনও না কোনওভাবে যৌন হয়রানির শিকার করা হয়েছে। এতে জড়িত ১৬৭০ জন ধর্মযাজক। এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট অভিযুক্ত হন। বলা হয়, তাঁর নজরদারিতে গির্জায় শিশুদের যৌন নিপীড়ন করা হতো।জার্মান চার্চে শিশুদের যৌন নিপীড়ন ৫৭০০টি ঘটনায় অভিযুক্ত পাদ্রিরা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ জুন ২০২২, ১২:৫০
আরও খবর
মহারাষ্ট্র পুর নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঙ্গারকর
রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার
'মোস্ট হোলি রোজারি' চার্চকে কেন্দ্র করে ক্যালকাটা সিড ও আইএইচএ ফাউন্ডেশনের মানবিক প্রচেষ্টা
ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো
ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো
বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের
বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের
অযোধ্যায় সাধুদের নিয়ে মিছিলের অনুমতি পেলেন না যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ সিং
অযোধ্যায় সাধুদের নিয়ে মিছিলের অনুমতি পেলেন না যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ সিং
মধ্যপ্রদেশে ময়ূরকে নির্যাতনের ভিডিয়ো ভাইরাল, পলাতক অভিযুক্ত
মধ্যপ্রদেশে ময়ূরকে নির্যাতনের ভিডিয়ো ভাইরাল, পলাতক অভিযুক্ত
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর