পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন ‘সূর্যোদয়’ হয়েছে ভারতের। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে ভারতের চন্দ্রযান-৩। সফলভাবে ল্যান্ডার বিক্রমের অবতরণের সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল গোটা দেশ। তবে প্রতীক্ষার অবসান ঘটেনি এখনও। সবে পূরণ হয়েছে একধাপ, বাকি রয়েছে আরও কয়েকটি ধাপ।

কয়েকঘন্টা বিশ্রামের পর, বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছে রোভার প্রজ্ঞান। আগামী ১৪ দিন গুটিগুটি পায়ে তথ্য জোগাড় করে বিক্রমকে দেবে প্রজ্ঞান। দেশবাসীর নজর এখন সেদিকেই।