গাজা, ৯ মে: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে বিমান হামলা চালাল ইসরাইল। বুধবার দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, "পশ্চিম রাফায় ঈদ পরিবারের বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার ফলে চারজনের মৃত্যু হয়েছে। আহত ১৬ জনকে আল-কুয়েত হাসপাতালে আনা হয়েছে।
" বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আহত ও হতাহতদের সন্ধানে মেডিকেল টিম নিরলসভাবে কাজ করছে।আরও পড়ুন:
গাজার রাফাহ শহরে ইসরাইলি হামলা হলে প্রায় ৬ লাখ শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে ইউনিসেফ। প্রায় সাত মাস ধরে সময় ধরে যুদ্ধ চলছে। নতুন করে রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হামলার তীব্রতা বাড়লে ৬ লাখ শিশুর মৃত্যু হবে বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলে, রাফায় স্থল অভিযানের জন্য এখানকার শিশু এবং বেসামরিকদের মধ্যে বিপর্যয় নেমে আসবে। এ অভিযানে তাদের বেঁচে থাকার জন্য যেসব মৌলিক সেবা এবং অবকাঠামো অবশিষ্ট আছে, তাও ধ্বংস হয়ে যাবে। সংস্থাটি আরও জানায়, ‘গাজার তরুণ সমাজ মৃত্যুর দ্বারপ্রান্তে। এ যুদ্ধে গাজায় আরও ১২ লাখ মানুষ যুক্ত হয়েছে। যার অর্ধেকই শিশু। এর কবলে পড়ে শিশুরা বাস্তুহারা হয়ে পড়েছে। তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই।’প্রসঙ্গত, গত প্রায় সাত মাস ধরে গাজায় লাগাতার হামলা ও গণহত্যা চালাচ্ছে ইসরাইল। বিশ্বের বেশকিছু দেশ চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আন্তজার্তিক মহল থেকে যুদ্ধবিরতি আবেদন জানানো হলেও কর্ণপাত করেনি তেল আবিব। চলতি সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আপত্তিতে তা ভেস্তে যায়।