পুবের কলম প্রতিবেদক: লেকটাউনের পর ফের বাসের বেপরোয়া গতিতে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। এ বার ঘটনা ঘটল এসপি মুখার্জি রোডে। বুধবার সকাল ১১.৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। একটি বাস বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৮টি গাড়িতে ধাক্কা মারে। চারু মার্কেট থেকে এক্সাইড যাওয়ার পথে টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।
যাত্রী ভর্তি বেসরকারি বাস একে একে আটটি গাড়িতে ধাক্কা মারে বলে স্থানীয়দের দাবি। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হয়নি বলেই পুলিশের দাবি।আরও পড়ুন:
ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে পুলিশ এবং পলাতক গাড়ির খালাসী। উল্টো রথের দিন ব্যস্ত সময় বৃষ্টির মধ্যে এই সিরিয়াল পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ফের পথ দুর্ঘটনা মৃত্যু হল এক জনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপগুড়ির ধীরেন দোকান এলাকায়।
আরও পড়ুন: