আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে মহারাষ্ট্র বন দফতরের হাতে আটক হল কালপ্রিট দুই বানর। দলের বাকি সদস্যদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। বিদ জেলার মজলগাঁও থেকে তাদের আনা হচ্ছে নাগপুরে। সেখানে তাদের ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। এই বানর বাহিনীর বিরুদ্ধে মোট ২৫০ জন সারমেয় শাবককে হত্যার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত প্রায় মাস খানেক আগে। মহারাষ্ট্রের বিদ জেলার মজলগাঁওয়ের লাভুল এলাকা। এখানেই প্রায় ২৫০ সারমেয় শাবককে হত্যার অভিযোগ উঠেছে এই বানর বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন সারমেয়র দল একটি বানর ছানাকে হত্যা করে।
আরও পড়ুন:
এরপরেই প্রবল প্রতিশোধ স্পৃহা দেখা যায় বানরদের মধ্যে।
বদলা নিতে তারাও পাল্টা ২৫০ সারমেয় শাবককে তুলে নিয়ে গিয়ে উঁচু থেকে ছুঁড়ে হত্যা করতে শুরু করে।আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনা কোনভাবেই বন্ধ করতে পারছিলেননা বনকর্মীরা। কারণ একটাও বানরকে ধরতে পারছিলেননা বনকর্মীরা।
আরও পড়ুন:
ক্ষিপ্ত, হিংস্র বানরদের তান্ডবে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে এলাকাবাসীর। পুলিশ এবং বনদফতরে বারংবার অভিযোগ জানিয়েও কিছু করা যাচ্ছিলনা। বন কর্মীদের পাতা ফাঁদকে এড়িয়ে যাচ্ছিল বানরসেনার দল। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কথায় সন্তান হারানোর তীব্র শোক এবং তার থেকে জন্ম নেওয়া প্রতিশোধ স্পৃহা থেকেই এই ধরণের কান্ড ঘটায় শাখামৃগের দল। (ছবি সংগৃহীত)
আরও পড়ুন: