পুবের কলম ওয়েবডেস্ক : নানা কৌশলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। হারিয়ে যাওয়া এটিএম কার্ড দিয়েও তারা টাকা তুলে নিচ্ছে অনায়াসে। এই জালিয়াতি রুখতে আগেই তৎপর হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।এ বার সেই নিয়ম আরও কঠোর ভাবে মানার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।
আরও পড়ুন:
ব্যাঙ্কের তরফ টুইট করে জানানো হয়েছে, বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে ওটিপি।
অর্থাৎ, এটিএম থেকে টাকা তুলতে গেলে এসবিআই গ্রাহকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন সঙ্গে নিয়ে যেতে হবে। ১০ হাজার বা তার বেশি টাকা তুলতে হলে ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ব্যবহার করার পরেই তোলা যাবে টাকা। শুধু কার্ডের মাধ্যমে একবারে সর্বোচ্চ ৯,৯০০ টাকা তোলা যাবে। এর বেশি তুলতে হলে একাধিক লেনদেন করতে হবে।আরও পড়ুন:
তবে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে যদি এসবিআই গ্রাহকরা টাকা তোলেন, তখন এই পদ্ধতি কার্যকর হবে না বলে জানানো হয়েছে। কারণ, এই পদ্ধতি এখনও ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ (এনএফএস) ব্যবস্থায় সংযুক্ত হয়নি। এই এনএফএস ব্যবস্থার মাধ্যমেই সব ব্যাঙ্কের গ্রাহকরা অন্য যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারেন।
আরও পড়ুন:
নয়া এই বদলে স্বাভাবিকভাবেই খানিকটা সমস্যায় পড়বেন এসবিআইয়ের বর্ষীয়ান উপভোক্তারা। কম বয়সে প্রযুক্তির সঙ্গে মানুষের যতটা বন্ধুত্ব হয়, বেশি বয়সে তা হয় না। ফলে আজকের প্রযুক্তিময় আর্থিক লেনদেনের যুগে বেজায় চেইপ পড়েছেন বয়স্করা।ওটিপির ঝামেলা তাদের নতুন করে সমস্যায় ফেলবে বলে মনে করছেন অনেকেই।