পুবের কলম প্রতিবেদক: চলবে রেল লাইনের কাজ, আর তাই শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনি ও রবিবার টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে কাজ হবে। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। অনেকেই মনে করছেন, সপ্তাহান্তে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা।
আরও পড়ুন:
রেল জানিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
তাই আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।আরও পড়ুন:
শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলবে রেলের কাজ। সেই কারণে ওই সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আপ ও ডাউন মিলিয়ে ৬টি ট্রেন বাতিল থাকবে। ৩৪১৬২ শিয়ালদহ-বজবজ ডাউন লোকাল ট্রেন, ৩৪১৬১ বজবজ-শিয়ালদহ আপ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শনিবার।
রবিবার বাতিল থাকবে ডাউন ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ ৩৪১১১ ও ৩৪১১৫ বজবজ-শিয়ালদহ লোকাল।আরও পড়ুন:
একইসঙ্গে এই শাখায় বেশ কিছ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ৪ ফেব্রুয়ারি শনিবার আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬৪ ও ৩৪১৬৬ লোকাল নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে। রবিবার আপ ৩৪১৬৫ বজবজ-শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ লকাল ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বলে জানিয়েছে রেল।