পুবের কলম ওয়েবডেস্ক : এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের পরই সবার নজর ছিল এলআইসির উপর।এই পরিস্থিতিতে এবারের বাজেট ঘোষণার শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, শীঘ্রই এলআইসি-র শেয়ার বিক্রি করা হবে।এদিন নির্মলা বলেন, 'আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ট্রান্সফার শেষ। শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও।' লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্লোগান হ'ল, 'জীবনের সঙ্গে, জীবনের পরেও'।
কিন্তু কেন্দ্রীয় সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে এলআইসির অংশীদারিত্ব বিক্রি করার তখন স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়ে গিয়েছে পলিসি হোল্ডারদের।আরও পড়ুন:
এলআইসির আইপিও ইস্যু করা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চলতি অর্থবর্ষে ১.৭৫ লক্ষ টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রেখেছিল সরকার । তা পূর্ণ করতে পারেনি কেন্দ্র । এবার ‘ডিসইনভেস্টমেন্ট পাইপলাইন’-এর মাধ্যমে সরকারের পকেটে টাকা পুরতে এলআইসি আইপিও বড় ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:
গত বছর জুলাই মাসে বিলগ্নিকরণের তালিকায় এলআইসি-র নথিভুক্তিকরণে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটি।
গোটা দেশে এলআইসি-র প্রচুর স্থাবর সম্পত্তি রয়েছে । খাতায়-কলমে যার মূল্য একেবারে কম । তাই সঠিক মূল্যায়ন করে শেয়ারের দাম নির্ধারণ করা প্রয়োজন । এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই আগামী অর্থবর্ষে এলআইসি-র আইপিও আনার ঘোষণা করলেও, কবে নাগাদ তা বাজারে মিলবে, তা কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি ।আরও পড়ুন:
https://twitter.com/airnewsalerts/status/1488389531619393541?
ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1488389531619393541%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fbusiness%2Fbudget%2Funion-budget-2022-india-lic-iop-is-expected-shortly-says-nirmala-sitharaman-864093আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, এলআইসি বহু পুরনো সংস্থা। বাজারে মূল্য হতে পারে ১০ লক্ষ কোটি টাকার কাছাকাছি, যা তাবড় সংস্থার থেকে অনেক গুণ বেশি । কারণ দেশে যত জীবন বিমা সংস্থা রয়েছে, সবার উপরে রয়েছে এলআইসি । দেশের বাজারের প্রায় ৭০ শতাংশই তাদের দখলে রয়েছে ।এলআইসি-র তরফে জানানো হয়েছে, যাঁরা বিমা করিয়েছেন, তাঁদের জন্যও আইপিও রাখা হবে। তাতে সাধারণ মানুষও ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার কিনতে পারবেন ।
আরও পড়ুন: