পুবের কলম প্রতিবেদক: এসএসসি নিয়োগে বেনিয়ম মামলায় গ্রেফতার করা যাবে না এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন এমনিই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার ফের এই মামলার শুনানি।আরও পড়ুন:
বুধবার কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা ঘটে। সিবিআই তদন্তের নির্দেশ কেন স্থগিত করে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই সংক্রান্ত যাবতীয় নথি দেশের প্রধান বিচারপতি এবং হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার ফের কড়া নির্দেশ দিলেন তিনি।