নয়াদিল্লি, ১৭ মার্চ: ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে মুখ্যমন্ত্রীকে নবমবার তলব করল ইডি। রবিবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন তিনি। গতকাল এই মামলায় গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পান কেজরিওয়াল। ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন কেজরিওয়াল।
আদালতের তরফে বলা হয়, "এই অপরাধ জামিনযোগ্য। অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে।"আরও পড়ুন:
এর আগে আটবার ইডির তলব এড়িয়েছেন কেজরিওয়াল। এই তলব "বেআইনি" এবং "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রফতারের ষড়যন্ত্র করছে বিজেপি বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। আপ যাতে লোকসভা নির্বাচনে লড়তে না পারে, তারজন্যই কেজরিওয়ালকে গ্রেফতার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির আপ মন্ত্রী।