পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
ইসরাইলই একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন ফিলিস্তিনি-আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ ।
আরও পড়ুন:
তবে ইসরাইল-হামাসের সংঘাতের প্রেক্ষাপটে এমন মন্তব্যের জেরে ক্ষোভের মুখে পড়েছেন গিগি হাদিদ। সংবাদ সংস্থা সূত্রের খবর, ২৮ বছর বয়সি ফিলিস্তিনি-আমেরিকান সুপার মডেল বরাবরই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে সোচ্চার।
গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের আগে তিনি ওই পোস্টে বলেন, ফিলিস্তিনিদের হত্যা, নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও নিপীড়ন করে আসছে ইসরাইল।আরও পড়ুন:
তিনি লেখেন, ইসরাইল বিশ্বের একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। সেখানে আহমেদ আলমানসরা নামের ১৩ বছরের ফিলিস্তিনি সম্পর্কে এমন কথা বলা হয়।
আরও পড়ুন:
মার্কিন সংবাদমাধ্যম অনুসারে, আলমানসরা ও তার ভাই ২০ বছর বয়সি এক নিরাপত্তারক্ষী ও ১৩ বছর বয়সি ছেলেকে ছুরিকাঘাত করার পর ইসরাইলি পুলিশ গ্রেফতার করে।
তার ১২ কারাদণ্ড হয় এবং পরে তা কমিয়ে সাড়ে ৯ বছর করা হয়।আরও পড়ুন:
তবে গিগি হাদিদের দাবি, গুরুতর স্বাস্থ্য সমস্যার মাঝেও দখলদার ইসরাইল আলমানাসরাকে অপহরণ করেছে ও নির্জন কারাবাসের রেখেছে। এভাবে শত শত ফিলিস্তিনি শিশুবন্দি ইসরাইলি কারাগারে ভুগছে।
আরও পড়ুন:
গিগি হাদিদের রিপোস্ট করা এক ভিডিওতে দাবি করা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন যে, ইসরাইলি কর্তৃপক্ষ সম্মতি ছাড়াই বছরের পর বছর ধরে মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহ করছে।
আরও পড়ুন: