পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) ।সাময়িক স্বস্তি রাজ্যের চাকরিহারা শিক্ষকদের জন্য। অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত (Supreme Court of India)। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি প্রদান করা হয়েছে।
এই নির্দেশে সাময়িত স্বস্তিতে রাজ্য এবং চাকরিহারারা। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার জন্য আপাতত ‘টেন্ডেড’ (অযোগ্য) তালিকায় নাম না থাকা শিক্ষকরা স্কুলে যেতে পারবেন।আরও পড়ুন:
আরও পড়ুন: Train Service Disruption: পর পর দু’দিন ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়
আরও পড়ুন:
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court of India) নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ আর্জি করেছিল, যাঁরা অযোগ্য হিসাবে চিহ্নিত নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক।
বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘দাগি’ কিংবা ‘অযোগ্য’ নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী ৩১ মে-র মধ্যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। ওই মর্মে ৩১ মে-র মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। শুধু তা-ই নয়, শীর্ষ আদালতের আরও নির্দেশ, বর্ষশেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া।আরও পড়ুন: