শুভজিৎ দেবনাথ, বিন্নাগুড়ি: বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত এবার চা বাগান। ডুয়ার্সের তেলিপাড়া চা বাগানে ব্যাপক ভাঙ্গন। জানাগেছে, গত দুদিনের বৃষ্টিতে হাতিনালার পাড় ভেঙে প্রায় আধা হেক্টর চা বাগান তলিয়ে গেছে। আট থেকে দশ হাজার চা গাছ হাতিশালা স্রোতের সাথে ভেসে যায়। সেই সাথে বেশ কয়েকটি ছায়া প্রদানকারী গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে হাতি নালার জলে।
চরম অসন্তোষ বাগান কর্মীদের মধ্যে।আরও পড়ুন:
তেলিপাড়া চা-বাগান সূত্রে জানা গিয়েছে, বিগত তিন বছরের এই হাতিনালা তেলিপাড়া চা-বাগানের প্রায় চার হেক্টর জমি গ্রাস করেছে। প্রতি বছর একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে চা বাগান। চা বাগান কর্তৃপক্ষ আধিকারিক থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এই হাতিনালায় বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন চা বাগান কর্তৃপক্ষ।
এদিন হাতিনালার জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেচ দফতরের আধিকারিকরা।
পরিদর্শন শেষে বানারহাট সেচ দফতরের এস ডি ও সুব্রত শুর জানান, আমরা এলাকা পরিদর্শন করেছি।