পুবের কলম ওয়েবডেস্কঃ ধূপগুড়ি থেকে গয়েরকাটা গামী ৪৮ নং এশিয়ান হাইওয়ে পাশে চা - বাগান সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
জানা গেছে,স্থানীয়রাই এদিন সকালে গয়েরকাটা চা- বাগান সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কাছে ডাকাডাকি করলে কোনো রকম সারা শব্দ না দিলে বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ কে খবর দিলে পুলিশ এসে বডি উদ্ধার করে বানারহাট সু - সাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্য তো চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যাক্তির নাম মনা শীল (৫৫)।
ধূপগুড়ি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা।মাথার নিচে পায়ে চপ্পল দেখে প্রাথমিক ভাবে অনুমান গরমে অসুস্থ হয়ে পড়ে ছায়ার শুয়ে পড়েন ওই ব্যক্তি। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।