চেন্নাই, ২৬ জানুয়ারি: ফেক নিউজের বিরুদ্ধে লাগাতার লড়াই। অবশেষে অল্ট নিউজের কাজকে স্বীকৃতি দিল তামিলনাড়ু সরকার। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সম্মাননা পেলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর। এদিন জুবেইরের হাতে সম্মাননা তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
আরও পড়ুন:
বিহার এবং তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল। সেই খবরের তথ্যানুসন্ধান করে সত্যকে সামনে এনেছিলেন ফ্যাক্ট চেকার জুবেইর। এই অসামান্য কাজের জন্যই তাঁকে 'কোট্টাই আমির কমিউনাল হারমনি অ্যাওয়ার্ড' এ সম্মানিত করা হয়েছে। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ জুবেইর ছাড়াও পুলিশ আধিকারিক ও প্রশাসনের বেশকিছু আমলাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
Didn't know this thread and multiple fact checks by my team debunking dangerous Fake News related to Migrant workers from Bihar in Tamil Nadu would be recognised by the govt.
— Mohammed Zubair (@zoo_bear) January 26, 2024
Thank you everyone. I am overwhelmed to receive the 'Kottai Ameer Communal Harmony Award' from the… https://t.co/3eyt8eojnb pic.twitter.com/0qnMC1Pu37
আরও পড়ুন:
সম্মাননা গ্রহণের পরই নিজের এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে একথা জানিয়েছেন জুবেইর। তিনি লেখেন, "আমি ভাবতে পারিনি, ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াইকে স্বীকৃতি দেবে সরকার। তামিলনাড়ু সরকারের কাছ থেকে 'কোট্টাই আমির কমিউনাল হারমনি অ্যাওয়ার্ড' পেয়ে আমি অভিভূত।
অল্ট নিউজের কাজকে স্বীকৃতি এবং প্রশংসিত করার জন্য আমি খুব খুশি। আমার টিমের সকল সদস্যকে অভিনন্দন। আমাদের ভালোবাসা দেওয়ার জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই।"আরও পড়ুন:
উল্লেখ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ জুবেইরকে। তাঁর বিরুদ্ধে সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছিল। গ্রেফতারের পর বেশকিছুদিন তাঁকে জেলে পর্যন্ত থাকতে হয়েছে। সত্য প্রকাশ করে একাধিকবার সরকারের রোষানলেও পড়তে হয়েছে ফ্যাক্ট চেকারকে। ভুয়ো খবরের পর্দাফাঁস করাতেই একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন জুবেইর।