পুবের কলম ওয়েবডেস্কঃ ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম মসজিদের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে ইতালির মুসলিম সম্প্রদায় ও শহরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভেনিস শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হওয়ায় এখানে মসজিদের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ। এখন থেকে এই পর্যটন এলাকাটি হাজার হাজার মুসলমানের ইবাদতের জায়গা হিসেবে ব্যবহ*ত হবে।
মুসলমানদের জামানো অনুদানের অর্থ থেকে স্থানীয় মুসলিম কমিউনিটি ভেনিসের নিকটবর্তী বন্দর নগরীতে মসজিদের জন্য ভবন ক্রয় করেছেন। বোলোগনার ইসলামিক কমিউনিটি এবং ইতালির ইসলামিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেছেন, ইতালির আইন অনুযায়ী এই মসজিদ প্রত্যেকের জন্য খোলা থাকবে। শহরের নাগরিকদের জন্য অনুমতি রয়েছে, তারা যখন ইচ্ছা এবং মসজিদের যেখানে ইচ্ছা ইবাদত করতে পারবেন। তিনি বলেন, ইতালিতে বসবাসকারী সব মুসলমানের এমন দেশ গঠনে সহায়তা করা উচিত যেখানে একে প্রত্যেকে প্রত্যেককে সম্মান করবে। ভেনিস ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্ট সাদমির ইলিওস্কি বলেছেন, ‘নতুন মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই। তিনি বলেন, বহু সংস্কৃতির এই শহরে খোলা মসজিদটি সারাবিশ্ব থেকে আগত মানুষদের প্রতিদিন তাদের কাজকর্মকে প্রাণবন্ত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এখানে প্রত্যেককে স্বাগত জানানো হবে। এখন থেকে এই মসজিদ স্থানীয় থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত।’ সাদমির ইলিওস্কি আরও বলেছেন, ‘আমরা ইসলামি সংস্কৃতি এবং ঐক্য সম্পর্কিত যেকোনও প্রকল্প, গবেষণা এবং অধ্যয়নের জন্য প্রস্তুত।’প্রথম মসজিদ পেল ইতালির ভেনিস শহর
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ জুন ২০২২, ১৪:৫৯
আরও খবর
Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার
‘ভূতের পোশাক’ পরে পার্লামেন্টে প্রতিবাদ
পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গার পরিকল্পনা, পুলিশের জালে দুই হিন্দুত্ববাদী
মৃত ব্যক্তির দেখা মিলল মোমোর দোকানে, বাড়িতে সম্পন্ন শেষকৃত্য
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর