পুবের কলম, ওয়েবডেস্কঃ দু দেশের সম্পর্কে আরও মজবুত করে তুলতে আজ ঢাকায় এলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এই সফরের লক্ষ্য বাংলাদের সঙ্গে দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করা। মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে নামেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আগামীকাল বুধবার দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈঠকে যোগ দেবেন সৌদির সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন বিন ফারহান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সাংবাদিক বৈঠকে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।
আরও পড়ুন:
২০১৬ সালের মার্চে সৌদি আরবের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ৬ বছর পর সৌদি আরবের কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন।
আরও পড়ুন: