পুবের কলম ওয়েবডেস্ক: হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের নাম ও প্রমাণ নিয়ে হাজির হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক জায়গা থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পঞ্জাব প্রদেশের সিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন ইমরান খান। এ সময় বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও তাকে হত্যা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে। আরও বলেন, তিনি একটি ভিডিয়ো রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছেন।
যদি কখনও তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হয় কিংবা তিনি নিহত হন তখন এই ভিডিও প্রকাশ করা হবে। ওই ভিডিয়োতে তিনি তার সরকার উৎখাত ও তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের নাম প্রমাণসহ তুলে ধরেছেন। গত এপ্রিল মাসে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থাভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার চিন ও রাশিয়া-ঘেঁষা নীতিতে ক্ষুব্ধ হয়ে আমেরিকাই এই সরকার পরিবর্তন প্রক্রিয়া ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। ইমরান যাওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) শাখার নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে : ইমরান খান
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৫:৩৭
আরও খবর
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?
বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?
৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’
৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, 'রাজনৈতিক ষড়যন্ত্র' দাবি বাঘেলের
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, 'রাজনৈতিক ষড়যন্ত্র' দাবি বাঘেলের
ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান
ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর