আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে চলছে টানটান প্রচার। শনিবার রাজ্যে উপস্থিত ছিলেন সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়েচুরি বলেন , ত্রিপুরার ক্ষুদ্র কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি রাজ্য। এই রাজ্যে যে ত্রিমুখী লড়াই চলছে তা আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটকে সাহায্য করবে বলেই আশাপ্রকাশ করেন এই বর্ষীয়ান বামপন্থী নেতা।
আরও পড়ুন:
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েচুরি বলেন মনে রাখা দরকার গত বিধানসভা নির্বাচনে “বিজেপি (এবং তার জোটসঙ্গী আইপিএফটি) উপজাতীয় এলাকায় ২০টি আসনের মধ্যে ১৮টি আসন জিতেছিল,” ৬০ -সদস্যের ত্রিপুরা বিধানসভায়, ২০টি আসন আদিবাসী এলাকার জন্য সংরক্ষিত।
বিজেপি ২০১৮ সালে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৬টি আসনের মধ্যে অর্ধেকই জিতেছিল আদিবাসী অঞ্চল থেকে । ইয়েচুরি আরও বলেন জোটসঙ্গী আইপিএফটি এখন কেবল একটি মাধ্যম এবং বিজেপি তাদের মাত্র ৫টি আসন দিয়েছে।আরও পড়ুন:
বিজেপি গতবার যে সুবিধা পেয়েছিল তার পুনরাবৃত্তি হবে না। এটি বাম-কংগ্রেস জোটকে সাহায্য করবে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে। বিশ্লেষকরা সিপিআই(এম) এর মূল্যায়নের সঙ্গে একমত যে টিপরা মোথার উত্থানের পাশাপাশি আদিবাসী এলাকায় বিজেপির ভোট এবং আসন ভাগাভাগি ব্যাপকভাবে হ্রাস পাবে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ মানিক্য দেববর্মার দল ‘টিপরা মোথা’ প্রার্থী দিয়েছে ৪২ টি আসনে। মূলত ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে ‘টিপরামোথার প্রভাব রয়েছে।