পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকাশে জন্ম নেওয়া টমেটো ড্রাগন মহাকাশযানে চেপে পৃথিবীর দিকে আসছে। জানা গেছে, এই উৎপাদিত টমেটোগুলি আন্তর্জাতিক স্পেস স্টেশনের গবেষনাগারে জন্ম নিয়েছে। এই টমেটোগুলি পৃথিবীতে রফতানি করা হচ্ছে, এমনটাই নাসা সূত্রে খবর। মহাকাশের তাজা ফলমূল, শাক-সবজি জোগানোর তাগিদ ও সামান্য আয়োজনের মধ্যে দিয়ে পৃথিবীতে খাদ্যাভাব দূর করার অন্যতম উদ্যোগ ছিল মহাকাশচারীদের।
আরও পড়ুন:
নাসা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এ মহাকাশে জন্মানো টমেটো, ১৫ এপ্রিল স্পেসএক্সের সিআইএস-২৭, কার্গো সরবরাহকারি মহাকাশযানটিতে করে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। মহাকাশযানটি সব মিলিয়ে ২০০০ কেজির পণ্য মহাকাশ থেকে পৃথিবীতে নিয়ে আসবে। যানটি সকাল ১০.৪৫ অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৮.১৫ নাগাদ পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবে।