পুবের কলম ওয়েব ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেটের সফল উৎক্ষেপণ হল। ‘বিক্রম এস’ সিরিজের এই রকেটটি বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে সমর্থ বলে ইসরো সূত্রে জানানো হয়েছে। উৎক্ষেপণের পরেই নির্বিঘ্নে কক্ষপথে পৌঁছেছে রকেটটি। ‘প্রারম্ভ’ নামের রকেটটি শুক্রবার কাউন্টডাউনের পর বেলা সাড়ে এগারোটা নাগাদ উৎক্ষেপণ হয়। হায়দরাবাদের ‘স্কাইরুট অ্যারোস্পেস’ সংস্থা এই রকেটটির নির্মাতা।
৫৪৫ কেজি ওজন এবং ছ’মিটার লম্বা সাব অর্বিটাল লঞ্চ ভেহিক্যালকে সাউন্ড রকেট লঞ্চ থেকে উৎক্ষেপণ করা হয়। সফল উৎক্ষেপণের পরই একের পর একক শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ইসরো এবং ইনস্পেস ইন্ডাস্টিজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ভারতের প্রথম বেসরকারি রকেট দেশের বিখ্যাত বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের নামে রাখা ‘বিক্রম এস’-এর সফল উৎক্ষেপণে আমার আন্তরিক শুভেচ্ছা’। ঠাকুর আরও বলেন ভারতের বেসরকারি উদ্যোগে মহাকাশে পৌঁছনোর উদ্যোগ ‘আত্মনির্ভর’ ভারতের ‘প্রারম্ভ’। সংস্থার তরফে টুইটে জানানো হয়, ‘আমাদের হৃদযন্ত্রের গতি বেড়ে গিয়েছে, সারা দেশের চোখ এখন মহাকাশে।’
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২২, ১১:৩৪
আরও খবর
Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির
আধারের আদলে আপার কার্ড! জেনে নিন কার্যকারিতা
এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের
পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ
মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি নভোশ্চর..... দেখুন ভিডিয়ো
মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি নভোশ্চর..... দেখুন ভিডিয়ো
মুখোমুখি হতে চলেছে মোদি- জেলেনস্কি! ভারতের পদক্ষেপে চাপে রাশিয়া
মুখোমুখি হতে চলেছে মোদি- জেলেনস্কি! ভারতের পদক্ষেপে চাপে রাশিয়া
দেশের প্রথম অ্যাপেল স্টোর খুলল মুম্বইয়ে, ক্রেতাদের স্বাগত জানালেন টিম কুক
দেশের প্রথম অ্যাপেল স্টোর খুলল মুম্বইয়ে, ক্রেতাদের স্বাগত জানালেন টিম কুক
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর