পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
পোষ্য বিড়ালকে ধরতে গিয়ে আটতলা থেকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলকাতায় এ ঘটনা ঘটেছে।নিহতের নাম অঞ্জনা দাস। স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের মামলা চলছে তার। কয়েক বছর ধরে মায়ের সঙ্গে কলকাতার লেক অ্যাভিনিউর ওই আবাসনের আটতলার একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা জানিয়েছে, দুই মাস আগে একটি বিড়াল পুষতে শুরু করেন অঞ্জনা। বিড়ালটি আবাসনের ছাদে উঠে যায়।
আরও পড়ুন:
অঞ্জনা বিড়ালটিকে উদ্ধার করতে পেছন পেছন ছুটেন। তাকে দেখে কার্নিশে নেমে পড়ে বিড়ালটি। তাকে উদ্ধার করতে কার্নিশে নামার চেষ্টা করতেই পা পিছলে ভবনের নিচে পড়ে যান তিনি।
আরও পড়ুন:
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: