পুবের কলম, ওয়েবডেস্ক: ৯ দিন পার হলেও উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের অবস্থার বিষয়ে কোনও খবরই ছিল না। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের এখন উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল। তবে ১০ দিনের মাথায় মঙ্গলবার সকালেই আটকে পড়া শ্রমিকদের ছবি ও ভিডিও সামনে এসেছে। যা দেখে অনেকটাই স্বস্তিদায়ক মনে করছে বিশেষজ্ঞরা। যুদ্ধকালীন তৎপরতায় শ্রমিকদের উদ্ধার কাজ চলছে এবং শ্রমিকরা সুরক্ষিত রয়েছে বলে টুইট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
VIDEO | First visuals of workers stuck inside the collapsed Silkyara tunnel in #Uttarkashi, Uttarakhand.
Rescuers on Monday pushed a six-inch-wide pipeline through the rubble of the collapsed tunnel allowing supply of larger quantities of food and live visuals of the 41 workers… pic.twitter.com/mAFYO1oZwvআরও পড়ুন:
— Press Trust of India (@PTI_News) November 21, 2023
আরও পড়ুন:
শ্রমিকদের অবস্থার কথা জানতে ৬ ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপলাইনের ভেতর দিয়ে পাঠানো হয় ক্যামেরা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রমিকেরা সুস্থই আছেন। কারণ শ্রমিকদের সুড়ঙ্গের ভিতর হাত নাড়তে, একে-অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।
পাশাপাশি ওই পাইপের মধ্য দিয়ে শ্রমিকদের খাবার, ওয়াকিটকি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধারকাজের বিষয়ে খোঁজ নিয়েছেন।सिल्क्यारा, उत्तरकाशी में निर्माणाधीन टनल में फँसे श्रमिकों की पहली बार तस्वीर प्राप्त हुई है। सभी श्रमिक भाई पूरी तरह सुरक्षित हैं, हम उन्हें शीघ्र सकुशल बाहर निकालने हेतु पूरी ताक़त के साथ प्रयासरत हैं। pic.twitter.com/OO8u99B5Ks
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 21, 2023
আরও পড়ুন:
কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল অক্লান্তভাবে এই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এক্স-এ তিনি লেখেন, “উত্তরকাশীর নির্মীয়মাণ সিলকিয়ারা সুড়ঙ্গের ভিতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ৬ ইঞ্চি ডায়ামিটারের পাইপলাইন সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়েছে। এখন তার মধ্য দিয়ে খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী সহজেই কর্মীদের কাছে পাঠানো যাবে।”