পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকির ভগবানপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। রবিবার একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদ শেষ পর্যন্ত সশস্ত্র সংঘর্ষের রূপ নেয়, যার ফলে বর্তমানে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সূত্রের খবর, আনন্দ (২৮), বেনারসি গ্রামের এই যুবক বুকে গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। মাঙ্গেরাম, প্রতিপক্ষ গোষ্ঠীর এই সদস্যের দেহ গভীর রাতে পাশের একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। বিকাশ, গগন এবং যোগেন্দ্র নামে তিন ব্যক্তি ছররা গুলিতে জখম হয়ে বর্তমানে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।