সন্ত্রাসী হামলার জের
পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা (Pahalgam Terror Attack) নিয়ে মুসলিমদের বিরুদ্ধে একাধিক ঘৃণা ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। সেই ঘটনার আঁচ গিয়ে পড়ল দেশের বিভিন্ন রাজ্যে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের ওপর। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে হেনস্থা, হয়রানি ও আক্রমণ করার ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, উত্তরাখণ্ডের দেহরাদুনের সুধোওয়ালার বিএফআইটি কলেজের প্রায় ২০ জন কাশ্মীরি পড়ুয়ার ওপর আক্রমণ করা হয়। নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যান তাঁরা। হিমাচল প্রদেশের কাংড়া জেলার কাঠঘরের (ইন্দোরা)আরনি বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্রদেরকে হয়রানির অভিযোগ উঠেছে। তাদের উদ্দেশ্য করে ঘৃণা ভাষণ এবং গালিগালাজ করেছে হিন্দুত্ববাদীরা। এমনকি কাশ্মীরি ছাত্রদের 'সন্ত্রাসী' বলেও দাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যে হস্টেলে ঢুকে কাশ্মীরি ছাত্রদের ব্যাপক মারধর করা হয়েছে বলে খবর। দেশের বিভিন্ন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে পাঠরত কাশ্মীরি পড়ুয়ারা আতঙ্কের মধ্যে রয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন: Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি
আরও পড়ুন:
বিজেপি শাসিত উত্তরাখণ্ডের কলেজগুলিতে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের দ্রুত রাজ্য ছাড়তে হুমকি দিয়েছে এক হিন্দুত্ববাদী সংগঠন। বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে তাদের রাজ্য ছাড়তে ডেডলাইন বেঁধে দেওয়া হয়। এর অন্যথায় হলে যেখানেই কাশ্মীরিদের পাওয়া যাবে তাদের 'যথাযথ ট্রিটমেন্ট' করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পরই দেহরাদুনের বিভিন্ন জায়গায় হস্টেল ও রুম নিয়ে থাকা পড়ুয়াদের ঘর ছাড়তে বলা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের কলেজগুলিতে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের বহিষ্কার করার দাবিতে কলেজ কর্তৃপক্ষকেও হুঁশিয়ারি দিয়েছে দেহরাদুনের হিন্দু রক্ষা দল এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এক হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা হুমকি দিয়ে বলেছে, "কাশ্মীরি মুক্ত রাজ্য করা হবে।
বৃহস্পতিবার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে কাশ্মীরিদের খুঁজে বের করা হবে। দেহরাদুন ও উত্তরাখণ্ডে অবস্থানরত কাশ্মীরিদের 'যথাযথ ট্রিটমেন্ট' করা হবে।" ইতিমধ্যে এই হুমকির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।আরও পড়ুন:
আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান
আরও পড়ুন:
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) পরই দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরিদের হেনস্থা উদ্বেগজনক ভাবে শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ) জানিয়েছে, পহেলগাঁও হামলার পর সাধারণ কাশ্মীরিদের ওপর আক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ৮টি ঘটনা ঘটেছে। কোথাও কাশ্মীরিদের মারধর করা হয়েছে, কোথাও 'সন্ত্রাসী' বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের আহ্বায়ক নাসির খুয়েহামি বলেন, "চণ্ডীগড়ের দেরাবাসির ইউনিভার্সাল গ্রুপ অফ ইনস্টিটিউশনসে পড়াশোনা করেন অনেক কাশ্মীরি পড়ুয়া।
রাতে হস্টেলে ঢুকে তাদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। পড়ুয়ারা জানিয়েছেন, স্থানীয় লোকজন ও অন্যান্য পড়ুয়ারা জোর করে হস্টেলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। খারারে হরিয়ানার একদল ছাত্র কাশ্মীরি শিক্ষার্থীদের গালিগালাজ করেছে। সবচেয়ে বেশি পড়ুয়া আক্রমণের শিকার হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। অনেক জায়গায় শিক্ষার্থীদের জোরপূর্বক ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।" ভিন রাজ্যে পাঠরত পড়ুয়াদের যাতে হেনস্থা ও হয়রানি না করা হয়, তা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারগুলির প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠনটি। তাদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যগুলিকে চিঠিও দেওয়া হয়েছে।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=Ww6R2Bg0l34