পুবের কলম, ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সূত্রের খবর, সোমবার তাঁকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অত্যন্ত ক্লান্তির কারণে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
ফোর্টিস হাসপাতালের তরফে জানানো হয়েছে, "মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের একটি বিশেষ দলের তত্ত্বাবধানে রয়েছেন।" হাসপাতালে ভর্তির খবর থাকলেও, সোমবার মোঘায় আয়োজিত পাঞ্জাব সরকারের ‘যুদ্ধ নাশেয়াঁ বিরুদ্ধ’ (মাদকের বিরুদ্ধে যুদ্ধ) সমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখানে তিনি পাঞ্জাব থেকে মাদক নির্মূল করার জন্য বিশেষ শপথ গ্রহণ করেন।