পুবের কলম, ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই পাঞ্জাব জুড়ে ব্যাপক সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকাল থেকে রাজ্যের মোট ১১টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাঞ্জাবের প্রাক্তন ডিআইজি হরচরণ সিং ভুল্লার এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি-র পৃথক পৃথক দল পাঞ্জাবের বিভিন্ন শহরে হানা দেয়।

অভিযান চালানো হয়েছে, লুধিয়ানার ৫টি, চণ্ডীগড়ের ২টি, পাতিয়ালাতে ২টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নবহ ও জালন্ধর এই দুই শহরে একটি করে মোট ২টি ঠিকানায় হানা দিয়েছেন আধিকারিকরা।

সূত্রের খবর, প্রাক্তন পুলিশ কর্তা হরচরণ সিং ভুল্লারের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলা তদন্ত করছে ইডি। সেই মামলার শিকড় খুঁজতেই এই মেগা তল্লাশি।

এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি ও অফিস ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, হরচরণ সিং ভুল্লার পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত কয়েক মাস ধরেই তথ্যপ্রমাণ জোগাড় করছিল ইডি। এই অভিযানের পর প্রাক্তন এই আইপিএস অফিসারের ওপর আইনি চাপ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক।