পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। আজ সোমবার টানা ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে বয়ানে অসঙ্গতি ও অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এদিন গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ভোট চলাকালীন বেশ কয়েকবার সুজিতকে তলব করেছিল ইডি। কিন্তু প্রত্যেকবার তিনি হাজিরা এড়িয়ে যান। পরে ১ মে দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন। এদিন তাঁকে ফের সুজিতকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি।

সেইমতো সক্লা ১১ টা নাগাদ তিনি ইডি দফতরে হাজিরা দেন।  তারপরেই টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় সুজিতকে। প্রসঙ্গত, এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েচেহিলেন অয়ন শীল। তাঁর সুত্রেই পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির বিষয় উঠে আসে।
জানা যায়, এখেত্রেও নিয়োগের জন্য মোটা টাকার লেনদেন হয়েছিল। এরপরেই সেই দুর্নীতির তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে আসে সুজিত বসু সহ তৃণমূলের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর নাম। তাঁর বাড়িতেও পূর্বে তদন্ত চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। তাঁর ছেলেও ইডির তদন্ত প্রক্রিয়া থেকে বাদ যাননি। এবার গ্রেফতার হলেন সুজিত বসু।