আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শুরু হয়ে গিয়েছে শীতের ব্যাটিং। ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। যদিও বেলা গড়ালে রোদের তাপে উধাও হচ্ছে ঠান্ডার আমেজ। চলতি বছরে নভেম্বরেই কলকাতায় রেকর্ড হারে পারদ পতন হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতে আরও নামতে পারে পারদ।শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পারদ পতনের পর শনিবারও মরশুমের শীতলতম দিন উপভোগ করল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত আগামী কয়েক দিন শহরের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদের এমন ওঠানামাই বহাল থাকবে। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।
যদিও কলকাতায় শীত ক্ষণিকের অতিথি। তবে ঠান্ডার আমেজ শুরু হতেই রংবেরঙয়ের শীত পোশাকের দেখা মিলছে কলকাতায়।ভিড় বাড়ছে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, যাদুঘরেও।