পুবের কলম ওয়েব ডেস্কঃ আর্থিক মন্দার ভয় সারা বিশ্বে। একের পর এক বহুজাতিক সংস্থা নিজেদের কর্মী ছাঁটাই করছে। ২০২৩ সালের মন্দা সম্পর্কে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্বব্যাংক। এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চাকরি পেশা লোকেরা। এই মন্দার কারণেই বিশ্বের বড় বড় কোম্পানি অ্যামাজন, ফেডএক্স, রয়্যালমেল অনেক ক্ষতির শিকার হয়েছে বলে জানা গিয়েছে।
কেপিএমজি ২০২২ ভারতীয় সিইও আউটলুক অনুসারে ভয়াবহ এক আর্থিক মন্দার দিকে এগাচ্ছে, তবে সেটি দীর্ঘমেয়াদি হবে না বলেও জানা গিয়েছে।আরও পড়ুন:
বিশ্বের ৭১ শতাংশ সিইওর মধ্যে, শুধু ভারতের ৬৮ শতাংশ সিইও ইতিমধ্যেই জানিয়েছে যে, এই আর্থিক মন্দা আগামী ১২ মাসে কম্পানির আয়ে ১০ শতাংশ পর্যন্তও প্রভাবিত করতে পারে। তবে এই ধরণের সমস্যার সমাধানও রয়েছে। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনটি পদক্ষেপ রয়েছে। তার জন্য লাভের মার্জিন হ্রাস এবং খরচ পরিচালনা করতে হবে।
উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের সাপ্লাই চেইন বৈচিত্র্য আনতে হবে। এবং নতুন কর্মচারী নিয়োগ স্থগিত বাস্তবায়ন করতে হবে।আরও পড়ুন:
সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে জানা গেছে, আগামী এক বছরে আর্থিক মন্দার আশঙ্কা করেছেন কমপক্ষে ৬৩ শতাংশ অর্থনীতিবিদ।চলতি বছরে জুলাইয়েই একই বিষয়ে আশঙ্কা জানিয়েছিল ৪৯ শতাংশ অর্থনীতিবিদ। প্রসঙ্গত, ২০২০ সালের জুলাইয়ের পর এই প্রথম ৫০ শতাংশের বেশি অর্থনীতিবিদ আর্থিক মন্দা নিয়ে এ হেন আশঙ্কা প্রকাশ করেছেন। ২০২৩ সালের আর্থিক মন্দা নিয়ে যথেষ্টই শঙ্কিত অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের আশঙ্কা সত্যি হলে, আলোচিত সময়ে চাকরি হারাতে পারেন ন্যূনতম ৬৫ হাজার কর্মী।