পূবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ক্রিমিয়া নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সীমা অতিক্রম করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হল, ক্রিমিয়া রাশিয়ার অংশ এবং সেটি সারাজীবনের মতো। ফলে ক্রিমিয়া নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচিত হবে।’ আরও বলেন, ‘এই বাড়াবাড়ির কাজটি যদি ন্যাটো জোটভুক্ত কোনও দেশ করে, তাহলে ধরে নেওয়া হবে পুরো সামরিক জোট এই সংঘাতে জড়িয়ে পড়েছে, যার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।
আর এমনটি হলে তা হবে সারাবিশ্বের জন্য বিপর্যয়।’ মেদভেদেভের কথায় ‘যদি ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো সামরিক জোটে যোগ দেয় তাহলে রাশিয়াও তার সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করবে এবং পালটা যেকোনও পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পাশাপাশি রাশিয়া ইস্কান্দার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হয় কিন্তু ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ মনে করে।৩য় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী! ন্যাটোকে কড়া হুঁশিয়ারি মস্কোর
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২২, ১৫:২৭
আরও খবর
'বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব': ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সূুপ্রিমোর
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
Putin-এর গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর
ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
প্রতীকী আন্দোলনে মহারাষ্ট্রের তুলোচাষিরা, দাবি না মানলে গণলাশের উপর দিয়ে যেতে হবে, সরকারকে হুঁশিয়ারি
প্রতীকী আন্দোলনে মহারাষ্ট্রের তুলোচাষিরা, দাবি না মানলে গণলাশের উপর দিয়ে যেতে হবে, সরকারকে হুঁশিয়ারি
পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে: আহমদ হাসান ইমরান
পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে: আহমদ হাসান ইমরান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর