পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ‘কনভয়ের একটি গাড়ি’তে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুসারে, মস্কোয় লুবিয়াঙ্কায় রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি-র সদর দফতরের অদূরেই দুর্ঘটনাটি ঘটেছে। একটি লিমোজিন গাড়ি থেকে বিস্ফোরণের শধ পাওয়া যায় এবং সেটিতে আগুন ধরে যায়। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সেটি রুশ প্রেসিডেন্টের (Vladimir Putin) কনভয়ের একটি গাড়ি! গাড়ির ইঞ্জিনে প্রথমে আগুন ধরে এবং কিছু ক্ষণের মধ্যেই গাড়ির ভিতরের অংশেও আগুন ছড়িয়ে যায়।

দমকলকর্মীরা পরে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাড়ির সামনের অংশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: আল-আকসায় লক্ষাধিক ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

‘দ্য সান’-এর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই গাড়িটি রাশিয়ার প্রেসিডেন্টের (Vladimir Putin) সম্পত্তি ব্যবস্থাপনা দফতরের অধীনে ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনার বিষয়ে সরকারি ভাবে মস্কোর তরফে কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, শনিবার মস্কোর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

মস্কোর ওই লিমোজিনে আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গাড়িতে সেই সময় কে ছিলেন তা-ও জানা যায়নি। ‘ তবে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। জানা গিয়েছে, গাড়িটি অরাস সেনাট লিমুজিনদ, যার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এই বিস্ফোরণের ফলে পুতিনকে হত্যার চেষ্টার গুঞ্জন আরও জোরালো হয়েছে।