পুবের কলম, ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন সীতারাম ইয়েচুরি। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে চিঠি লিখে জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথালকে অপসারণের আবেদন জানিয়েছেন। বিচারপতি মিথাল অখিল ভারতীয় অধিকার পরিষদ আয়োজিত একটি সেমিনারে ভাষণ দিয়েছিলেন।
আরও পড়ুন:
যেখানে তিনি বলেছিলেন, যে "সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক পদগুলি অন্তর্ভুক্ত করা ভারতের আধ্যাত্মিক ভাবমূর্তিকে সংকুচিত করেছে"। ইয়েচুরি চিঠিতে এই উক্তি উল্লেখ করে লিখেছেন যে, সংবাদমাধ্যম এই নিয়ে খবর প্রচার করেছে।
বিচারপতি মিথালের এই বক্তব্য ইতিমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে। ইয়েচুরি লেখেন, বিচারপতি মিথাল তাঁর ভাষণে বলেছিলেন, 'কখন কখনও আমরা আমাদের দৃঢ়তার সঙ্গে সংশোধন আনতে পারি।'আরও পড়ুন:
গত ৫ ডিসেম্বর আরএসএস-এর সঙ্গে থাকা একটি যুক্ত সংগঠনের আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখেন বিচারপতি পঙ্কজ মিথাল। ইয়েচুরি লেখেন, সেই সেমিনারে নির্দিষ্ট মতাদর্শ প্রচারকারী একটি মঞ্চ থেকে, দেশের সংবিধানের বিরুদ্ধে উচ্চ আদালতের প্রধান বিচারপতির এই ধরনের মন্তব্য একটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই ধরনের বক্তব্য একজন বিচারপতির সাংবিধানিক কার্যাবলী সম্পাদনের জন্য গৃহীত শপথের লঙ্ঘন করা বোঝায়। ইয়েচুরি লেখেন, "সংবিধানের রক্ষক হিসাবে, রাষ্ট্রের প্রধান হিসাবে এবং (বিচারপতি) নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে, আমি আপনার (রাষ্ট্রপতি) কাছে অনুরোধ করছি সংবিধানের পবিত্রতা বজায় রাখার জন্য তাকে পদ থেকে অপসারণের প্রক্রিয়াটি যত শীঘ্র সম্ভব বিবেচনা করা হোক।
আরও পড়ুন: