পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের আবহাওয়ার রদবদল। আগামী তিনদিন পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার সহ আকস্মিকভাবে বৃষ্টি চলবে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে ১ এপ্রিলের আশেপাশে।
Advertisement
ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর,  দুই ২৪ পরগনা,  হাওড়া,  হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়ার পাশাপাশি উত্তরবঙ্গের  কোচবিহার, জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার,  কালিম্পং ও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র বজ্রপাত,  অস্থায়ী ভারীবৃষ্টি, শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ও হতে পারে। আগামী ৩ দিনে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি চলবে। ২৯শে মার্চের আশপাশ থেকে বজ্রবৃষ্টির সক্রিয়তা আরও বাড়বে।
Advertisement
বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। বিভিন্ন জায়গায় সর্ব্বোচ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এখন সম্পূর্ণ নিরাপদ। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। আগামী ১০/১৫ দিনে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির কোনও সুস্পষ্ট সম্ভাবনা নেই।