পুবের কলম, ওয়েবডেস্কঃ মানবিক কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসার অধিকারী হলেন প্রখ্যাত ভারতীয় আলেম, গ্র্যান্ড মুফতি শেখ আবুবক্কর আহমেদ। গ্র্যান্ড মুফতি শেখ আবুবক্কর আহমেদ এপি আবুবকর মুসলিয়ার নামেও সুপরিচিত। প্রথম ভারতীয় আলেম ও স্কলার হিসেবে শেখ আবুবক্কর সংযুক্ত আরব আমিরাতের এই সম্মানের অধিকারী হলেন। ১০ বছর এই দেশে বসবাসের জন্য গোল্ডেন ভিসা পেলেন তিনি।

Advertisement
ভারতীয় আলেম শেখ আবুবক্কর আহমেদ আন্তর্জাতিক ক্ষেত্রেও একজন সুবক্তা হিসেবে পরিচিত।

এই সম্মান পাওয়ার পর শেখ আবুবক্কর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement