০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জন্মহার বাড়াতে নতুন পরিকল্পনা: দুই বা তার বেশি সন্তান হলে ২৫ হাজার টাকা দেবে অন্ধ্র সরকার

Crawling baby smiles at camera and crawls away

পুবের কলম, ওয়েবডেস্ক: জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের বিভিন্ন রাজ্যে। সেই পরিস্থিতি মোকাবিলায় নতুন পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যে দুই বা তার বেশি সন্তান হলে সংশ্লিষ্ট দম্পতিকে ২৫ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জন্মহার কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্তমানে অন্ধ্রপ্রদেশে মোট জন্মহার প্রায় ১.৫ শতাংশ, যা স্বাভাবিক প্রতিস্থাপন স্তরের নীচে। আগামী দিনে এই হার ২.১ শতাংশে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। সেই লক্ষ্যেই নতুন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, কোনও দম্পতির দুই বা তার বেশি সন্তান জন্মালে তাঁদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। সন্তানের জন্মের সময়ই এই অর্থ প্রদান করা হবে বলে ভাবনা রয়েছে। তাঁর মতে, এই উদ্যোগ কার্যকর হলে রাজ্যে জন্মহার বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও তার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশই এখন জন্মহার কমে যাওয়ার সমস্যার মুখোমুখি। এর ফলে জনসংখ্যার গড় বয়স বেড়ে যাচ্ছে, যা ভবিষ্যতে কর্মক্ষমতা ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেই মনে করছে রাজ্য সরকার। সেই কারণেই জন্মহার বাড়াতে উৎসাহ দিতে নতুন এই প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, চলতি মাসের শেষের দিকেই প্রকল্পটি ঘোষণা করা হতে পারে এবং আগামী এপ্রিল মাস থেকে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পরিযায়ী পাখি লবণ হ্রদে সুভাস সরবরের কাছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মহার বাড়াতে নতুন পরিকল্পনা: দুই বা তার বেশি সন্তান হলে ২৫ হাজার টাকা দেবে অন্ধ্র সরকার

আপডেট : ৬ মার্চ ২০২৬, শুক্রবার